ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক অমিত হাসান। নব্বই দশকে বেশ কিছু সফল সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে। এরপর খলনায়ক চরিত্রে এসেও নিজের দক্ষতার গুণে সাফল্য পেয়েছেন।
জনপ্রিয় এই অভিনেতা নব্বই দশকেই বিয়ে করে নেন। তার স্ত্রীর নাম লাবনী হাসান অনন্যা। দীর্ঘ সময় ধরে তারা সুখে সংসার করে যাচ্ছেন। দুই সন্তানকে বড় করে তুলেছেন। সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি তারা।
তাঁদের সংসার ২৫ বছর পেরিয়েছে। এই দীর্ঘ সময়ে তাঁরা সব সময় অনুসরণ করেছেন শাহরুখ খান ও গৌরী খানদের জীবনী। কীভাবে সংসার সুখে হয়, কীভাবে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি করে চলতে হয়—এসবই শাহরুখ খানদের কাছ থেকেই শিখেছেন। যে কারণে তাঁরা এখনো নিজেদের দম্পতি মনে করেন। চেষ্টার করেন প্রিয় তারকার মতো জীবনসংসার করে যেতে।
অমিত হাসান বলেন, আমাদের বিয়ের অনেক আগেই শাহরুখ খানদের বিয়ে হয়। তাঁদের একটি স্ট্রাগলিং জীবন আমরা দুজনই দেখেছি। সেটা ছিল তরুণ-তরুণীদের কাছে অনেক শেখার মতো। আমরা দুজই ছিলাম তাঁদের ভক্ত। বিয়ের পরে তাঁদের আমরা অনুসরণ করতাম। আগে পত্রপত্রিকা দেখতাম, এখন ইন্টারনেটে তাঁদের সাক্ষাৎকার দেখি। তাঁদের জীবনবোধ থেকে অনেক কিছু শেখার আছে। এ কারণে আমাদের পরিচিতজনেরা আমাদের শাহরুখ-গৌরীর মতো ভাবেন।
এখনো শারীরিক ফিটনেস ধরে রাখার রহস্য কী? জানতে চাইলে তিনি বলেন, অনেক যত্ন নিতে হয়। খাবার, ব্যায়াম নিয়ম করে মেনটেইন করতে হয়। আমার স্ত্রী নিজে থেকেই বলে, এটা খাওয়া যাবে না, ওটা বেশি খাওয়া নিষেধ, আমার চেয়ে সে বেশি সচেতন। তার চাওয়া যেহেতু ফিল্মে কাজ করি সে জন্য আমাকে সব সময় পারফেক্ট শরীরে থাকতে হবে। শাহরুখ খানের স্ত্রী গৌরীর মতো সে-ও আমার সব বিষয়ে সচেতন। এসব কারণে শাহরুখ-গৌরীর সঙ্গে আমাদের তুলনা করা হয়।
