Home বিনোদন সুখবর দিলেন অপু বিশ্বাস

সুখবর দিলেন অপু বিশ্বাস

0
109

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে।

এরই মধ্যে পাওয়া গেল নতুন খবর। এবার সিনেমাটিতে এবার যুক্ত হলেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি রেস্তোরাঁয় সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক অপু বিশ্বাস ও নির্মাতা বন্ধন বিশ্বাস।

সম্প্রতি সরকারি অনুদান পেয়েছে ‘লাল শাড়ি’। অপু-জয় চলচ্চিত্রের ব্যানারে চলচ্চিত্রটি নির্মাণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। গত ২০ জুলাই মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।

‘লাল শাড়ি’ সিনেমাটি নির্মাণ করছেন বন্ধন বিশ্বাস। প্রযোজনার পাশাপাশি এতে অপু অভিনয়ও করবেন। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here