Home বিনোদন রাজ-পরীর ছেলেকে দেখতে গেলেন মিম

রাজ-পরীর ছেলেকে দেখতে গেলেন মিম

0
116

ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ প্রথমবারের মতো সন্তানের মা-বাবা হয়েছেন। গত ১০ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে একটি ছেলের জন্ম দেন পরী। তার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন এই তারকা দম্পতি। প্রায় ১ মাস হতে চলল। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন রাজ-পরীমণির বাসায়। এবার রাজ্যকে দেখতে গেলেন সম্প্রতি জনপ্রিয়তার তুঙ্গে থাকা চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

কোলে তুলে নিয়ে রাজ্যকে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘রাজ্যর সঙ্গে প্রথম দেখা’। এরপর থেকে সেই ছবির মন্তব্যের ঘরে প্রশংসা করেন সবাই।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here