Home বিনোদন বাচ্চাসহ বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি: জয়

বাচ্চাসহ বাঁধনকে বিয়ে করতে হবে ভাবিনি: জয়

0
275

হঠাৎ নেটিজেনের চোখ আটকে গেলো অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের ফেসবুক পোস্টে। বুধবার সন্ধ্যায় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। তবে ক্যাপশনের প্রথমাংশে যা লিখলেন, তাতে চমকে যেতেই হয়।

হলুদাভ ছবিতে হাস্যোজ্বল জয় ও বাঁধন দুজনেই। অবশ্য তাদের সঙ্গে আরও একজন আছেন, তিনি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। ক্যাপশনের প্রথম লাইনে এবার চোখ দেওয়া যাক। জয় লিখেছেন, ‘বাঁধনকে বাচ্চাসহ বিয়ে করতে হবে কখনও ভাবিনি!’

এরপরই বিষয়টি পরিষ্কার করলেন অভিনেতা। বললেন, ‘ঘটক রেদওয়ান রনি ভাই এবং চরকি। বিয়ের কাজী শঙ্খ দাশগুপ্ত। বছর শেষে আসছে ওয়েব সিরিজ। শঙ্খ দুর্দান্ত নির্মাতা। বাঁধন আন্তর্জাতিক অভিনেত্রী। আর আমাকে বলা যেতে পারে ভাগ্যবান। এতোটুকুই জানালাম। চরকি এবং শঙ্খ দাশগুপ্ত নিশ্চয়ই ধামাকা দিয়ে দুই বাংলার মানুষকে অসাধারণ গল্পের এই ওয়েব সিরিজটি দেখতে বাধ্য করবেন।’

জয়ের ভাষ্য, আগামী ২৫ সেপ্টেম্বর থেকে আমরা শুটিং শুরু করবো। এখন রিহার্সাল চলছে পুরোদমে। এটি সাত পর্বের সিরিজ। দুর্দান্ত গল্প-চিত্রনাট্য সাজিয়েছেন নির্মাতা। আর এই সময়ের সেরা অভিনয়শিল্পীদের দেখা যাবে আমাদের সঙ্গে।

কাজের সূত্রে বেশ কিছুদিন যাবত বাঁধন ছিলেন ভারতে। সেখানে তিনি ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় কাজ করছেন। ওই কাজ সেরে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। এরপরই যোগ দিয়েছেন ওয়েব সিরিজের রিহার্সালে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here