Home জাতীয় চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

0
136

উচ্চ রক্তচাপ ও ভার্টিগোজনিত (ঝিমুনি) অসুখ বেড়ে যাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসকদের অধীনে চিকিৎসা নিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ মঙ্গলবার সকালে তিনি বিএসএমএমইউতে যান।

ড. মোমেন আজ বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। এ সময় হার্ট ফেইলর বিভাগের প্রধান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ এবং এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. আবুল হাসনাত উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর শারিরীক চেক-আপ করেন।

চিকিৎসকের পরামর্শে ড. মোমেনের ইকোকার্ডিওগ্রাম এবং রক্ত পরীক্ষা করা হয়। আগামীকাল বুধবার এসব পরীক্ষার প্রতিবেদন পাওয়া যাবে।

মন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. শেখ ফয়েজ আহমেদ বলেন, গত রোববার রাত ৮টার দিকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় অসুস্থবোধ করলে আমি তাকে দেখতে যাই। ওইসময় তার রক্তচাপ কিছুটা অস্বাভাবিক ছিল এবং তার ভার্টিগো হচ্ছিল। তিনি জার্নি করার মতো অবস্থায় ছিলেন না। এর আগে গত মার্চ মাসে তুরস্ক থেকে ঢাকা আসার পথে মন্ত্রী মহোদয় একই সমস্যার কারণে প্লেনে অজ্ঞান হয়ে যান।

এই চিকিৎসক জানান, আজ বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে তার শারীরিক চেকআপ হয়েছে এবং বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। চিকিৎসকরা আজ বেশ কিছু ওষুধ দিয়েছেন। আগামীকাল পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জা‌নিয়ে‌ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

রীতি অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, সে সফরে তার সঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর দা‌য়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রত্যেক রাষ্ট্রীয় সফরে ছিলেন মোমেন। এবারই প্রথম প্রধানমন্ত্রীর কোনো সফরে থাকছেন না তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here