ব্যান্ড মিউজিক ভক্তদের জন্য দারুণ সুখবর

দেশের জনপ্রিয় ব্যান্ড নগরবাউলের সঙ্গে এক মঞ্চে পাওয়া যাবে অর্থহীন, আর্টসেলকে। সঙ্গে আরও আছে পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেইনরেক, স্যাভেজারি, প্লাজমিক নক, অনকোর, আরেকটা রক ব্যান্ড।

ব্যান্ড মিউজক ভক্তদের জন্য জমকালো এ আয়োজন হতে যাচ্ছে ১৬ সেপ্টেম্বর, ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) এর ৪ নম্বর হলে।

ওরাইমো প্রেজেন্টস হেডব্যঙ্গার্স প্যারাডাইজ ২ পাওয়ার্ড বাই ফুডপ্যান্ডা কনসার্টটির সঙ্গে যুক্ত আছে সিক্স বেইজ কমিউনিকেশন।

এবারের ইভেন্টে আয়োজকরা দর্শকদের জন্য দুই ধরনের টিকিটের ব্যবস্থা রেখেছেন। রেগুলার টিকিট, যার মূল্য ৫৫০ টাকা। ভিআইপি টিকেট, যার মূল্য ১২৫০ টাকা। ভিআইপি টিকিটের ক্রেতাদের জন্য টিকিটের পাশাপাশি থাকছে আরও বিভিন্ন স্যুভেনিয়্যর। টিকিট পাওয়া যাচ্ছে গেট সেট রকের ওয়েবসাইট থেকে।

ইভেন্টটির এসোসিয়েট পার্টনার হিসেবে আছে ভ্যান্টেজ ইম্পোর্টস। এছাড়া অন্যান্য পার্টনার হিসেবে আছে বিবিএমএফসি, গেট সেট রক, কোডিক্সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *