Home খেলাধুলা স্ত্রীকে নিয়ে দুবাইয়ের মরুভূমিতে সময় কাটাচ্ছেন সাব্বির

স্ত্রীকে নিয়ে দুবাইয়ের মরুভূমিতে সময় কাটাচ্ছেন সাব্বির

0
233

প্রায় তিন বছর পর এবার এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল সাব্বির রহমানকে। এত বছর পরে দলে ফেরাটা রাঙাতে পারেননি এই হার্ড হিটার ব্যাটার।

শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে ৬ বলে ৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। এশিয়া কাপের ব্যর্থতা নিয়ে বাংলাদেশ দল দেশে ফিরেছে। তবে দলের সঙ্গে দেশের বিমানে চড়েননি সাব্বির, বরং স্ত্রীকে নিয়ে দুবাইতে অবকাশ যাপন করছেন তিনি।

বাংলাদেশ দল শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে দেশে এসে পৌঁছালেও দলের সঙ্গে ছিলেন না সাব্বির রহমান। যদিও গতকাল জানা গেল তার দলের সাথে না আসার কারণ। স্ত্রীকে নিয়ে দুবাইতে ঘোরাঘুরি করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সাব্বির রহমানকে। নিজের ফেসবুক পেজে স্ত্রী-সহ সেসব ছবি পোস্ট করেন এই ব্যাটার।

পোস্টকৃত সে ছবিতে দেখা গিয়েছে দুবাইয়ের মরুভূমিতে উটের উপর চড়ে সময় কাটাচ্ছেন সাব্বির দম্পতি। এছাড়া দুবাইয়ের পরিচিত পাখিও হাতে করে নিয়ে ছবি তুলতে দেখা গেছে তাদের। মুখে হাসি সঙ্গে আশেপাশের মনোরোম পরিবেশ, সব মিলিয়ে বুঝাই যাচ্ছে সময়টা বেশ ভালোই কাটছে এ ব্যাটসম্যানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here