বিয়ে করতে অনেক ভয় লাগে: ববি

পুরো নাম ইয়ামিন হক ববি; দর্শকদের কাছে পরিচিত ববি নামেই। ঢাকাই সিনেমার সুদর্শনা নায়িকা তিনি। ২০১০ সালে শুরু করেছিলেন রূপালি ভুবনে পথচলা। নজর কেড়েছেন বেশ কিছু সিনেমায়। লাস্যময়ী রূপে ভক্তদের হৃদস্পন্দন বাড়িয়েছেন।

বর্তমান সময়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ববি। তার ধারাবাহিকতায় ‘লাইফ ইজ বিউটিফুল’ শিরোনামের একটি চলচ্চিত্রের মহরত হয়ে গেল। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি।

বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ‘পাপ’, সিনেমাটির কাজ শেষ হয়ে গেছে। এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ময়ূরাক্ষী সিনেমার কিছু কাজ বাকি আছে। নতুন চলচ্চিত্রের মধ্যে এবার তোরা মানুষ হ, আজকের এই সিনেমাসহ আরও বেশ কয়েটি সিনেমা শুরু করতে যাচ্ছি।’

নতুন সিনেমাগুলো নিয়ে কেমন প্রত্যাশা আপনার? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসলে প্রত্যাশা তো থাকেই। যাতে সব কিছু ভালোভাবে হয়। মূলত দর্শকদের কাছে যেন পৌঁছাতে পারে। ভিন্ন ভিন্ন যেসব চরিত্রে অভিনয় করছি, তাতে আমি আশা করব যেন মানুষ আমার এই নিত্যনতুন চরিত্রগুলো পছন্দ করে। আশা করছি ভালো কিছু হতে যাচ্ছে।

বিয়ে করছেন কবে গণমাধ্যমের এমন একটি প্রশ্নের উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘সময় হলে করবো তবে বিয়ে করতে অনেক ভয় লাগে’। তিনি বলেন, মৃত্যুর পর যদি কোনকিছু ভয় লাগে সেটা বিয়ে। আমার কথা হচ্ছে বিয়ে হলে ওইটা সারাজীবন থাকতে হবে, এইটা অনেক পরিস্থিতিতে হয়তো সম্ভব হয়না এজন্য ভয়ে আমি এতো লেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *