Home দেশের খবর আজ প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের ১ম মৃত্যুবার্ষিকী

আজ প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের ১ম মৃত্যুবার্ষিকী

0
119

রাজিব আহমেদ রাসেল, স্টাফ রিপোর্টার: আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদীয়- ৬৭ ও সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের প্রথম মৃত্যুবার্ষিকী।

এদিন বাদ ফজর মখদুমিয়া কবরস্থানে পরিবারের সদস্যরা তার কবর জিয়ারত করা হয়। পরে উপজেলা আ.লীগের উদ্দোগে দলীয় কার্যালয়ে হাসিবুর রহমান স্বপনের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পন করা হয়। সকাল তারপর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ে প্রয়াত এমপি হাসিবুর রহমান স্বপনের আত্মার মাগফিরাত কামনায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাদ জোহর রুপপুরে অবস্থিত বাসভবনে শোক সভা, দোয়া ও ফকির খানা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গতবছর ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সোয়া ৩টায় তুরস্কে চিকিৎসাধীন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য শাহজাদপুর উপজেলা আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি ইন্তেকাল করেন।

পরে ৩ সেপ্টম্বর শুক্রবার ভোড়ে তার লাশ দেশে আসে, একইদিন বাদ জু্ম্মা শাহজাদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও মখুমিয়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে মখদুমিয়া কবরস্থানে তাকে মা মা হালিমা খাতুনের কবরেই চির নিদ্রায় শায়িত করা হয়।

এর আগে গত বছরের ২৫ আগষ্ট তিনি দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হন এবং ২৬ আগষ্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে গুরুতর অসুস্থ্য অবস্থায় তাকে ২৯ আগষ্ট উন্নত চিকিৎসার উদ্দেশ্যে এয়ার এ্যাম্বুলেন্স যোগে ঢাকা থেকে তুরস্কে নেওয়া হয় এবং সেখানে একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি শিল্প মন্ত্রনালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ৪র্থ বারের মতো শাহজাদপুরের এমপি হিসেবে দায়িত্বপালন করছিলেন। ১৯৫৬ সালে জন্ম নেওয়া এমপি স্বপন ব্যক্তিগত জীবনের তিন কন্যা সন্তানের জনক ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here