হলিউড ও ঢালিউডের যৌথ প্রযোজনায় ‘মাসুদ রানা’ সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে ‘এম আর নাইন’ সিনেমা তৈরি হচ্ছে। হলিউড, বলিউড ও ঢালিউডের একঝাঁক তারকা অভিনয় করছেন সিনেমাটিতে।
১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুটিং শুরু হয়। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর। মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এ বি এম সুমন।
আর ‘এম আর নাইন’ সিনেমায় গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন। লস এঞ্জেলেস থেকে বলেন, ‘এখানে এম আর নাইন’-এর শুটিং শেষ করেছি। সম্ভবত সামনের বছরের জানুয়ারিতে মুক্তি দেওয়ার কথা চলছে।’
