সতীর্থরা মোবাইলে ব্যস্ত, কুরআনে মজেছেন মোহাম্মদ রিজওয়ান

দুইদিন পরই সংযুক্ত আরব আমিরাতে ২২ গজে চলবে চার-ছক্কার লড়াই। এবারের আসরটি এশিয়া কাপের ১৫তম। তার আগে প্রতিটি দল নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বেশিরভাগ দলগুলো এখন টুর্নামেন্টের ভেন্যুতে অবস্থান করছে। পাকিস্তান দলও নিজেদের শেষ দিকের প্রস্তুতি সেরে নিচ্ছে। দলের তারকা ক্রিকেটাররা ময়দানি লড়াইয়ে নামার আগে নিজেদের তৈরি করছে।

এমনতাবস্থায় পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পাকিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে পৌঁছালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) একটি ভিডিও পোস্ট করে। যেখানে দেখা যাচ্ছে সতীর্থরা খুনসুটিতে কেউ মোবাইলে মজেছেন আর বাসে বসে পবিত্র কুরআন তিলাওয়াত করছেন মোহাম্মদ রিজওয়ান।

এরপরই তা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে জায়গা করে নেয়। এতে নেটিজেনদের কাছ থেকে পেয়েছেন প্রশংসা। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, দুবাইয়ে নামার আগে বাসে ভ্রমণের সময় বিভিন্ন কাজের জড়িয়ে পড়েছেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। অন্যরা মোবাইল ফোন ও অন্যকিছু নিয়ে সময় কাটালেও বাসে আলাদা এক জায়গায় বসে কুরআন পড়ছিলেন রিজওয়ান।

রিজওয়ানের ভক্তরা এ বিষয়টি লক্ষ্য করে পিসিবির পোস্ট করা ভিডিওতে মন্তব্য করতে শুরু করেছেন। শুধু যে পাকিস্তানি ভক্তরা এ ভিডিও ও ছবি পছন্দ করেছেন এমনটি নয়। পুরো ক্রিকেট বিশ্বই ছবি ও ভিডিওটি বেশ ভালোভাবে গ্রহণ করেছে। সকলেই মোহাম্মদ রিজওয়ানের প্রশংসা করে বলেন, সব খেলোয়াড়রা যখন মোবাইলে ব্যস্ত, তখন রিজওয়ান কুরআন পড়ছেন।

উল্লেখ্য, ২৭ আগস্ট এশিয়া কাপ মাঠে গড়ালেও টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে পরদিন ২৮ আগস্ট দুবাইয়ে। যেখানে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গত বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ মুখোমুখি হয়েছিল তারা। এর মাঝে ৯ মাস কেটে গেলেও আর দেখা হয়নি দল দুটির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *