Home দেশের খবর ঢাকা মির্জাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা সভা

মির্জাপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মপরিকল্পনা সভা

0
208

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘মাদককে না বলুন, সুস্থ্য পরিবার গড়ুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদকদ্রব্যেও অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে সমন্বিত কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আাগস্ট) মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু, কর্মপরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।

এছাড়া কর্মশালায় উপস্থিত থেকে মাদক নিয়ন্ত্রণে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রস্তাবনা পেশ করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবু সালেহ মাসুদ করিম, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here