সংসদ নির্বাচনে সর্বোচ্চ দেড়শ আসনে ইভিএম: ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমেও ভোট নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কত আসনে এই পদ্ধতিতে ভোট হবে, সেটি চূড়ান্ত না করলেও সংখ্যাটি দেড় শর বেশি হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ইভিএম ব্যবহারের পক্ষে রাজনৈতিক দলগুলোর আপত্তি এবং সমর্থন দুটোই রয়েছে বলে জানিয়েছিল ইসি।

সোমবার এ সংক্রান্ত একটি সারসংক্ষেপ নিবন্ধিত ২৮টি রাজনৈতিক দল, আইন, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে পাঠায় ইসি।

নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সংলাপে ইভিএম বিষয়ে পাওয়া মতামত ও পরামর্শের জবাবে ইসি এ কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *