মালয়েশিয়ায় কেমন কাটল মোশাররফ করিমের জন্মদিন

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলা নাটকে বিশেষ ধারা তৈরির ক্ষেত্রে মোশাররফ করিমের কৃতিত্ব দেওয়াই লাগে। নাটকের পাশাপাশি তিনি বেছে বেছে সিনেমাও করেন।

এই গুণী অভিনেতার জন্মদিন ছিল সোমবার (২২ আগস্ট)। বিশেষ এ দিন উপলক্ষে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন।

দেশের আরও অনেক অভিনয়শিল্পী, পরিচালক, গল্পকার এবং নির্মাণ সংশ্লিষ্টরাও শুভেচ্ছা জানিয়েছেন মোশাররফ করিমকে।

মোস্তফা সরয়ার ফারুকী তো নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বড় একটি লেখার মাধ্যমে স্মৃতিচারণ করেছেন মোশাররফ করিম ও ক্যারাম নাটকের। একইসঙ্গে অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের।

জানা গেছে, মোশাররফ করিম দেশে নেই। জন্মদিন কেটেছে তার মালয়েশিয়ায় এবং কাজের মধ্যে। সেখান থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সবার শুভেচ্ছা পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে জন্মদিনের শুভেচ্ছার প্রতিউত্তর দিয়েছেন অভিনেতা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোশাররফ করিম।

তিনি লিখেছেন, ‘আমার জন্মদিন গত হল। কাজের মধ্যেই ছিলাম। খুব আনন্দে ছিলাম তাও না। অন্যসব দিনের মতোই কাটল। ব্যতিক্রম সকলের ভালোবাসামাখা বার্তা।

“‘আমি একটু অন্যরকম’ এই ভাবনায় যে ফুলে থাকি সেটা চুপসে যায়; আবিষ্কার করি আমিও সবার মতোই- ভালোবাসাই ভালোবাসি। ভালোবাসার জন্য সবাইকে ভালোবাসা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *