Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ১৩ মাদকাসক্তের জেল-জরিমানা

মির্জাপুরে ১৩ মাদকাসক্তের জেল-জরিমানা

0
185

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ১৩ মাদকসেবীকে আটক করে জেল-জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ড পোষ্টকামুরী সওদাগড়পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃত আসামীদের জেল-জরিমানা প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল।

জেল-জরিমানা প্রাপ্তরা হলেন, গোড়াইল গ্রামের চাঁন মিয়ার ছেলে রুবেল মিয়া, মৃত নাজিম উদ্দিনের ছেলে আবু বক্কর, ফজলুল হকের ছেলে শরীফ মিয়া, সওদাগর পাড়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে নাসির, পোষ্টকামুরী গ্রামের আব্বাস আলীর ছেলে শিপন মিয়াকে এক বছর করে জেল, একই গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে জুলহাস মিয়া, লুৎফর ও রবিকে নয় মাস করে। বেকু মিয়ার ছেলে জীবন মিয়া, মৃত জহের আলীর ছেলে লিটন মিয়াকে দুই মাস করে।

ফারুক মিয়াকে ৪ মাস এবং সওদাগর পাড়া গ্রামের সরব আলী ফকিরের ছেলে রবিউল মিয়াকে সর্বোচ্চ ১ বছর ৬ মাস জেল প্রদান করা হয়েছে।

সরব আলী ফকির ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তার ছেলের বিরুদ্ধে মাদক, ছিনতাই ও ডাকাতি মামলার আসামী হওয়ার বিষয়টি জানা গেছে।

অভিযান পরিচালনাকালে থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ্ মাসুদ করিম, ওসি তদন্ত গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল বলেন, আমাদের দেশে শুধুমাত্র মাদক বিক্রেতা ও সেবীদের কারণে আমরা সকল ধরণের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। সরকারের যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আমরা প্রশাসন-পুলিশ সেটা বাস্তবায়নে কাজ করছি।

এসময় তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ মো. আবু সালেহ্ মাসুদ করিম বলেন, আটককৃতদের মঙ্গলবার (২৩ আগস্ট) জেল হাজতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here