আ.লীগ ভারত নির্ভর সরকার: বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান

নোয়াখালী প্রতিনিধি: ‘আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদের কথায় তারাই প্রমাণ করে দিচ্ছে তারা তারা ভারত নির্ভর সরকার।’

এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও চট্রগ্রাম বিভাগীর বিএনপির দলনেতা নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান।

সোমবার (২২ আগষ্ট) বিকেলে সুবর্ণচর উপজেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এড. এবিএম জাকারিয়ার সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক এড. আব্দুর রহমান প্রমূখ। এসময় হাজার হাজার নেতাকর্মীদের শ্লোগানে বিক্ষোভ সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান বলেন, সরকার জ্বালানি তেল, গ্যাস, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়াচ্ছে তাতে দেশে দুর্ভিক্ষ দেখা দেবে। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করছে তারা। দ্রুত এ সরকার পদত্যাগ না করলে দেশ শ্রীলঙ্কার মতো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি এসময় সুবর্ণচরের এ বিক্ষোভ মিছিলকে স্মরণকালের সেরা জনস্রোত উল্লেখ করে বর্তমান সরকারকে জনগণ বিমূখ ভারতমুখী সরকার বলেও আখ্যা দেন।

তিনি সাম্প্রতিক সময়ে পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন। দলের কেউ আবোল তাবোল বললে তারা আওয়ামী লীগের কেউ না বলা লোকদের বলেন, এক সময় আওয়ামী লীগের ওরা কেউ না এরা কেউ না বলতে বলতে বলতে আর আওয়ামী লীগের কেউ থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

এসময় দলীয় নেতাকমীরা সরকার বিরোধী নানা শ্লোগান দিয়ে নেতাকর্মীদের রাজপথে আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তত থাকার আহবান জানান।

এতে আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতাকর্মী ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *