মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলককে আহ্বায়ক ও মির্জাপুর কলেজের (সাবেক) জি.এস বিপ্লব কুমার সাহাকে সদস্য সচিব করা হয়েছে।
সোমবার (২২ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনন্দ মোহন দে ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন স্বাক্ষরিত প্যাডে ২৫ সদ্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার যতীন্দ্র নাথ বিশ্বাস, পিযুষ কান্তি সাহা নন্দ, স্বপন কুমার মন্ডল, দীলিপ কুমার সরকার, মনিন্দ্র নাথ সান্যাল, কাউন্সিলর তাপস কুমার সাহা, সুবীর কুমার দত্ত, অনিল সরকার, নারায়ণ চন্দ্র সরকার, বিকাশ গোস্বামী, অনিল চন্দ্র ঘোষ, প্রভাস চন্দ্র সৈদাল, নির্মল সরকার, সুনীল সরকার, সচিন সরকার, নিতাই চন্দ্র দাস, নিপেন সূত্রধর, রতন চন্দ্র সরকার, সুভাষ চন্দ্র সরকার, সুনীল সারর্থী বর্মন, কানাই কর্মকার, মনিন্দ্র নাথ কর্মকার এবং মহিলা কাউন্সিলর চন্দনা দে।
