Home আলোচিত প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

প্রেমে পড়লে মৌসুমীর প্রেমে পড়তাম: মিশা সওদাগর

0
226

ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ দুই যুগ ধরে এখনও দাপটের সাথে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন তিনি। রূপের জাদুতে তিনি জয় করেছেন একাধিক প্রজন্মের দর্শকের মন। দর্শক ছাড়াও চলচ্চিত্র অঙ্গনের অনেকেও তাকে মনে মনে পছন্দ করেন, ভালোবাসেন।

তেমনই একজন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর। এর আগেও বিভিন্নবার বলেছেন, মৌসুমীর সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা। এমনকি মৌসুমীকে তিনি পছন্দ করতেন, এমনটাও জানিয়েছেন। তবে সেই পছন্দটা প্রেম-বা সম্পর্কের দিকে এগোয়নি কখনো।

বিষয়টি আবালো খোলাসা করলেন এই খল-অভিনেতা। রোববার (২১ আগস্ট) চিত্রনায়ক সাইমন সাদিকের একটি ভিডিও ভ্লগে মিশা বলেন, ‘যদি প্রেমে পড়তে হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম’।

সাইমনের ওই ভিডিওতে মিশা জানান, স্ত্রী মিতা ছাড়া কারো প্রেমেই তিনি পড়েননি। অল্প বয়সে বিয়ে করায় সেই সুযোগই হয়নি। সিনেমায় এসে তারকা খ্যাতি পাওয়ার পর হয়তো নানাভাবে সুযোগ এসেছে; তবে নিজেকে এসবে জড়াননি এই অভিনেতা।

মিশা সওদাগর বলেন, ‘সিনেমায় আসার পর যদি প্রেমে পড়তেই হতো, তাহলে মৌসুমীর প্রেমে পড়তাম। ওর ব্যক্তিত্ব, যোগ্যতা এসব কারণে ভালো লাগত। অবচেতন মনেই ওর প্রতি ভালো লাগা কাজ করত। তবে প্রেমে পড়েছি, এটা বলা যাবে না।’

প্রসঙ্গত, মৌসুমী ভালোবেসে ১৯৯৬ সালে চিত্রনায়ক ওমর সানীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদিকে, মিশা সওদাগরও দুই সন্তানের জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here