সম্পর্কের বরফ গলছে, এক হলেন মিশা-অনন্ত

ঢাকাই সিনেমার চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল ও দাপুটে খল-অভিনেতা মিশা সওদাগরের তর্কযুদ্ধ যেন কিছুতেই থামছিল না। পরস্পরের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে যাচ্ছিলেন। এবার তাদের সম্পর্কের বরফ গলেছে।

চলচ্চিত্র প্রযোজক ইকবালের উদ্যোগে সম্প্রতি তাদের মোবাইলে কথা হয়। পরে দেখা হলে দুজন হাত মেলান এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সব দেখেশুনে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশ্ন- এবার তাহলে থামছে মিশা-অনন্তের তর্কযুদ্ধ।

এ প্রসঙ্গে জানতে চাইলে মিশা সওদাগর সংবাদমাধ্যমকে বলেন, ‘তার (অনন্ত জলিল) সঙ্গে আমার কখনও খারাপ সর্ম্পক ছিল না। সর্ম্পকের ফাটল সেটাও বলবো না। আমি কোনো কিছুই মনে রাখিনি। তার সঙ্গে মনের দূরত্ব ছিল না। ইন্ডাস্ট্রির স্বার্থে হয়তো কিছু কথা বলেছি। উনাকে নিয়ে একটিও কথা বলিনি। উনি অসম্ভব ভালো একজন মানুষ। গতকাল একটি অনুষ্ঠানে গেলাম সেখানে তার সঙ্গে আমার কথা হয়েছে।’

মিশা সওদাগর সম্প্রতি ‘‘দিন দ্য ডে’ সিনেমা দিয়ে ইন্ডাস্ট্রির কোনো লাভ নেই’’ মন্তব্য করেন। এর পরই বিষয়টি নিয়ে নানান মন্তব্যে জড়ান তিনি।

এদিকে এসব মন্তব্যের প্রতিবাদ করেছেন অনন্ত-বর্ষা দম্পতি। তারাও এক সংবাদ সম্মেলনে মিশার কঠোর সমালোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *