রাফির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলী

সময়টা বেশ ভালোই যাচ্ছে ঢালিউডের এ প্রজন্মের চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীর। বর্তমানে তার হাতে রয়েছে প্রায় এক ডজনের মতো সিনেমা। অনেকদিন ধরে বুবলীর নতুন শুটিংয়ের খবর না থাকলেও হঠাৎ করেই ব্যক্তিগত বিষয়ে আলোচনায় এলেন নায়িকা।

চলচ্চিত্রপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, নির্মাতা রায়হান রাফির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বুবলী। এক কান দুই-কান হতে এ খবর এখন এফডিসি থেকে মিডিয়াপাড়ার চায়ের চুমুকে-চুমুকে আলোচনায়।

এরই মধ্যে এই নির্মাতার নির্দেশনায় দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন বুবলী। তবে ‘সাত নম্বর ফ্লোর’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করতে গিয়ে পরিচালকের সঙ্গে হৃদয়ের লেনাদেনা করেছেন নায়িকা। বর্তমানে বেশ চুটিয়ে প্রেম করছেন গুঞ্জন উঠেছে।

আসলে কতটা সত্যি এই গুঞ্জন? চলমান সম্পর্কের গুঞ্জন সম্পর্কে এক জাতীয় দৈনিকের সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী নিজেই।

তিনি জানিয়েছেন, এটা একটা ভিত্তিহীন খবর। আসলে রাফির পরিচালনায় আমি দুটি ওয়েব ফিল্মে কাজ করেছি। সামনে আরো কয়েকটি প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে। এর মধ্যে এই ধরনের নিউজ বিভ্রান্তিকর। যারা আমার ক্যারিয়ারের সফলতা সহ্য করতে পারে না, তারাই মূলত এসব গুজব ছড়াচ্ছে।

অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে কি এসব বিষয়ে কারো সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছিলো না। আমার মনে হয়েছে- এগুলো নিয়ে মন্তব্য করা মানে গুরুত্ব দেয়া। কিন্তু গুজবের লাগাম না টানলে এগুলো নানা ডালপালা মেলতে পারে। তাই আপনাদের (মিডিয়া) সঙ্গে কথা বলা।’

তিনি বলেন, ‘দেখা যায় প্রায়ই কেউ কেউ মনগড়া তথ্য দিয়ে অনেক রকম গুজব ছড়ায়, এটা তারই অংশ। আবার এমনও হতে পারে, অনেক দিন আমাকে শাকিব খানের সঙ্গে শুটিংয়ে পাচ্ছে না বলেই হয়তো নতুন করে টপিক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। যাতে তাদের পোর্টাল বা ইউটিউবে কাটতি বাড়ে।’

অন্য নায়িকাদের উদাহরণ টেনে বুবলী বলেন, ‘কাজ নিয়ে আলোচনার জন্য গত কয়েক দিনে বেশ কয়েকবার আমাকে রাফির অফিসে যেতে হয়েছে। এখন যদি কাজের উদ্দেশে তার সঙ্গে কথা ও মিটিংয়ের জন্য গুজব ছড়ানো হয়, তবে তো এই পরিচালকের ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, মাহিয়া মাহির সঙ্গেও গুঞ্জন ছড়ানো উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *