কালিয়াকৈরে খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর শ্রমিক দলের উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮ তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ আগষ্ট) বিকালে কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড সংলগ্ন বিএনপি’র অস্থায়ী দলীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এই সময় সভাপতিত্ব করেন, পৌর শ্রমিকদলের সভাপতি একে আজাদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক শামসুল আলম সরকার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি আখতারুজ্জামান বাবুল,জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুলহাস উদ্দিন সরকার, উপজেলা শ্রমিকদলের সিনিয়র নেতা বেলায়েত হোসেন, কোনাবাড়ী থানা শ্রমিক দলের আহ্বায়ক বজলুর রহমান, পৌর শ্রমিক দলের যুগ্ন আহবায়ক আসাদুল্লাহ বাবু, পৌর শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক গাজী রায়হান রবিন সহ নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *