কালিয়াকৈরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ কালামপুর রেললাইন বাজার এলাকায় জাতীয় শ্রমিক লীগের ৬নং ওয়ার্ডের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে কালামপুর রেললাইন বাজার এলাকায় এই বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই সময় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর শ্রমিগলীগের ৬নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন,অনুষ্ঠান সঞ্চালনা করেন ৬নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সুলতান উদ্দিন। প্রধান অতিথি বক্তব্য রাখেন, পৌর শ্রমিকলীগের সভাপতি হাজী মোঃ হারিজ উজ্জামান হারিজ খাঁন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল গাজী, পৌর তাঁতি লীগের একআংশের সভাপতি কিরন মাহমুদ ওয়ার্সী,পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি ও কাউন্সিলর আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর আওয়ামিলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য শ্রী জিতেন্দ্র চন্দ্র সরকার কালু, পৌর আওয়ামিলীগের সহ-সভাপতি শ্রী উষা রঞ্জন কোচ সহ কালিয়াকৈর পৌর আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *