রাজ-পরীর ছেলের উদ্দেশ্যে যে বার্তা দিলেন নানি চয়নিকা

গত ১০ আগস্ট তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে ফুটফুটে পুত্রসন্তান। তার নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য। ইতিমধ্যে নিজেদের প্রথম সন্তান রাজ্যকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই তারকা দম্পতি।

ছেলেকে নিয়ে ঘরে ফিরে বুধবার (১৭ আগস্ট) সকালে দুটি খাসি জবাই করে আকিকা দিয়েছেন পরীমনি ও শরিফুল রাজ। এ সময় মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।

খবরটি প্রকাশ্যে এনেছেন পরীর ঘনিষ্ঠজন, নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি কয়েকটি ছবি পোস্ট করে জানিয়েছেন, ছোট পরিসরে বেশ গোছানো, সুন্দর আয়োজন ছিল। মিলাদ মাহফিলের ব্যবস্থাও ছিল।

রাজ-পরীর সন্তানের জন্য শুভকামনা জানিয়ে চয়নিকা তার স্ট্যাটাসে লেখেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক আর কেয়ারিং হও। এই প্রার্থনা। আর নানিমাকে কিন্তু ভুলে যেও না!! হুম।’

উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমণির বাবা, মা কেউই নেই। অনেক আগেই তাদের হারিয়েছেন তিনি। তবে সিনেমায় আসার পর তিনি একজন নারী নির্মাতাকে মায়ের মতো সম্মান করেন, অনুভব করেন। তার নাম চয়নিকা চৌধুরী।

এই নির্মাতার প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরীমণি। সেই সুবাদে দু’জনের মধ্যে স্নেহ-ভালোবাসাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। গত জুন মাসে যখন পরীমণি উত্তরা বোট ক্লাবে হেনস্তার শিকার হয়েছিলেন, তখন তার পাশে থেকে প্রতিবাদ করেছেন চয়নিকা। পরীকে সাহস যুগিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *