২টি ছাগল দিয়ে ছেলের আকিকা দিলেন পরীমণি-রাজ

পুত্রসন্তান জন্মের পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমণি। বাসায় ফিরে প্রথমে ধর্মীয় বিধান অনুসারে দুটি ছাগল জবাই করে নবজাতকের আকিকা সম্পন্ন করেছেন।

বুধবার (১৭ আগস্ট) বুধবার সকালে দেওয়া হয় আকিকা। কাছাকাছি সময়ে মিলাদ মাহফিলের আয়োজনও করা হয়।

তথ্যটি ফেসবুকে নিশ্চিত করেছেন পরীমণির মিডিয়ার ‘মা’ চয়নিকা চৌধুরী। এ সময় তিনি পরীমণি-রাজ ও তাদের সন্তানের একসঙ্গে তোলা ছবি প্রকাশ করেন।

চয়নিকা ফেসবুকে লিখেছেন, ‘অনেক অনেক আশীর্বাদ রাজ্য (ছেলের নাম) তোমার জন্য। মায়ের মতো সাহসী আর সুন্দর মনের মানুষ হও, নিরাপদে থেকো। আর বাবার মতো সাহসী প্রেমিক ও কেয়ারিং হও। এই প্রার্থনা। নানীমাকে কিন্তু ভুলে যেও না! হুম! আদর আদর আদর।’

জানা গেছে, রাজ-পরীর আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফি, অভিনেত্রী তমা মির্জাসহ অনেকে।

গত ১০ আগস্ট সন্তানের জন্ম দেন পরীমনি। ইচ্ছা অনুযায়ী রাজ-পরী তাদের ছেলের নাম রাখেন শাহীম মুহাম্মদ রাজ্য।

২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল রাজ ও পরীমনি। দীর্ঘদিন গোপনেই ছিল তাদের বিয়ের খবর।

চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আসে। পরীমনির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটিই প্রথমে জানা যায়। পরে তাদের বিয়ের বিষয়টি জানাজানি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *