তৃতীয় সন্তানের মা হচ্ছেন অভিনেত্রী ঈশিকা

ছোট পর্দার অভিনেত্রী ঈশিকা খান এবার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকে এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি।

ঈশিকা তার ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে তার বেবি বাম্প স্পষ্ট। কয়েক দিন আগে ‘বেবি জেন্ডার রিভিল’ পার্টির আয়োজন করেছিলেন। তারও কিছু ছবি শেয়ার করেছেন ঈশিকা। এ অভিনেত্রী জানান, এখন ২৭ সপ্তাহ চলছে। আপাতত সন্তান আগমনের অপেক্ষায় দিন গুণছেন তিনি।

২০১৬ সালের ৩১ মার্চ পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে লন্ডন প্রবাসী কায়সার খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশিকা খান। বিয়ের পর স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান এ অভিনেত্রী।

পরে ওই বছরের ডিসেম্বরে প্রথম ছেলে সন্তানের মা হন ঈশিকা। পরবর্তীতে ২০১৮ সালের নভেম্বরে দ্বিতীয় ছেলে সন্তানের সন্তানের জন্ম দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *