ছেলে একটু তাকালেই পরীমণি খুশিতে চিৎকার দিয়ে ওঠে: রাজ

গত ১০ আগস্ট (বুধবার) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক ফুটফুটে ছেলের জন্ম দিয়েছেন জনপ্রিয় নায়িকা পরীমণি। হালের ক্রেজ শরিফুল রাজ-পরীমণি দম্পতির প্রথম সন্তানের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।

চিকিৎসকের পরামর্শে টানা ৫ দিন হাসপাতালে থেকে অবশেষে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। জানা যায়, সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় আনা হয়েছে। বর্তমানে মা-ছেলে দুজনই সুস্থ ও ভালো আছে। চিকিৎসকের পরামর্শে মাঝেমধ্যে হাসপাতালে গিয়ে রুটিন চেকআপ করতে হবে। তবে বাসায় আপাতত বিশ্রামে থাকা লাগবে পরীমণির।

জানা গেছে, বাসায় সারা দিন ছেলের সঙ্গেই সময় কাটায় পরীমনি। রাজ বলেন, ‘বিছানায় শুয়ে ছেলের সঙ্গে সারাক্ষণ খেলে পরী। মাঝেমধ্যে ছেলেকে রাজ্য রাজ্য বলে ডাকতে থাকে। ছেলে পরীর দিকে একটু তাকালেই পরীর যেন মাথা খারাপ হয়ে যায়। সে যে কী খুশি হয়, চিৎকার দিয়ে ওঠে। এই দৃশ্য না দেখলে কাউকে বোঝানো যাবে না। তা ছাড়া সন্তান জন্ম দেওয়ার পর মায়ের এক্সসাইটমেন্ট অনেক বেশি থাকে, সেটি পরীকে দেখে বুঝতে পারছি।’

রাজ আরও বলেন, ‘এত খুশি, এত আনন্দে পরীকে আগে কখনো দেখিনি। রাজ্যকে পেয়ে যেন সারা রাজ্যের আনন্দ-খুশি পরীর চোখেমুখে। কারণ, অনেকগুলো মাস তাকে কষ্ট করতে হয়েছে। আমার কাছে মনে হয়, পরী তার জীবনের সেরা সময় পার করছে।’

এই অভিনেতা জানান, ছেলেকে নিয়ে পরীর যেন দিনরাত শেষ হয় না। এখন থেকেই ছেলেকে নিয়ে তাঁর ভাবনা শুরু হয়ে গেছে। তিনি বলেন, ‘কোন স্কুলে ছেলেকে পড়াবে, কীভাবে বড় করবে, ছেলেকে নিয়ে কোথায় কোথায় ঘুরতে যাবে, সারাক্ষণ আমাকে বলতেই থাকে। আমি মন দিয়ে পরীর কথা শুনি। হাসতে হাসতে আজ পরী আমাকে বলেছে, “আমরা আগে দুজন ছিলাম, এখন তিনজন। আমাদের সংসার বড় হয়ে গেল।” হা হা হা…।’

উল্লেখ্য, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।

জানা যায়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমণি। চলতি বছরের শুরুতেই পরী জানিছেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। তবে সন্তানের পুরো নাম জানান ছবি প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *