Home আলোচিত এই ভালোবাসায় আমি আপ্লুত: দেশে ফিরে শাকিব

এই ভালোবাসায় আমি আপ্লুত: দেশে ফিরে শাকিব

0
300

অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকায়র মাটি স্পর্শ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বেলা ১২টার কিছু পর তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে উপস্থিত গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

এ সময় শাকিব জানান, শেষ এক সপ্তাহ দেশে ফেরার জন্য উদ্রীব হয়ে ছিলেন। তিনি বলেন, ‘আমি খুব এক্সাইটেড। বলার কিছু নেই। প্লেনে যখন ছিলাম তখন বারবার এয়ার হোস্টেসকে জিজ্ঞেস করছিলাম, কখন ল্যান্ড করবে! এই ভালোবাসায় আমি আপ্লুত।’

বিমানবন্দরে নেমে ভক্ত ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে শাকিব খান বলেন, ‘আপনারা সবাই যে আমাকে এতো মিস করেছেন, ভালো বেসেছেন। আমি সত্যিই মুগ্ধ। আপনাদের এতো দিন আমি ভীষণ মিস করেছি।’

গত কদিন ধরেই সামাজিক যোগযোগমাধ্যমসহ নানা মাধ্যমে আলোচনায় শাকিবের ফেরার খবর। তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই চলতে থাকে নানা প্রস্তুতি। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে পৌঁছান তার ভক্তরা।

সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে বিমানবন্দরে জড়ো হন ভক্তরা।

ঢাকার ভক্তরা ছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, নেত্রকোণা থেকে এসেছেন অনেকে। শাকিব খানকে এক নজর দেখা এবং প্রিয় নায়ককে শুভেচ্ছা জানানোই তাদের একমাত্র লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here