Home আলোচিত ১২ বছরের স্বপ্ন, শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে চাই: নারী ভক্ত

১২ বছরের স্বপ্ন, শাকিব খানের পা ছুঁয়ে সালাম করতে চাই: নারী ভক্ত

0
264

কিছু সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সুপারস্টার শাকিব খান। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছেন। প্রিয় নায়ককে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করছেন বিমানবন্দর এলাকা।

পুরুষের পাশাপাশি অনেক নারী ভক্ত ঢাকায় এসেছেন শাকিবকে দেখতে। তাদের মধ্য একজন ভক্ত জানিয়েছেন, শাকিবের সিনেমা ছাড়া তার দিন কাটে না। সকাল থেকে তাকে দেখার জন্য অপেক্ষা করছেন।

তিনি বলেন, ‘শাকিব খান আমার ভালোবাসার নায়ক। তাকে একনজর দেখার জন্য এখানে এসেছি। তাকে না দেখা পর্যন্ত পাগল পাগল লাগছে। শান্তি পাচ্ছি না। যদি দেখা হয়, তাহলে তার পা ছুঁয়ে সালাম করতে চাই। সুপারস্টারের কাছে আমার অনুরোধ, তিনি যেন আমাকে এই সুযোগটা দেন। এটা আমার ১২ বছরের স্বপ্ন। আল্লাহর কাছেও বলেছি।’

গত কদিন ধরেই সামাজিক যোগযোগমাধ্যসহ নানা মাধ্যমে আলোচনায় শাকিবের ফেরার খবর। তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই চলতে থাকে নানা প্রস্তুতি। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় এসে পৌঁছান তার ভক্তরা। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে বিমানবন্দরে জড়ো হন ভক্তরা।

ঢাকার ভক্তরা ছাড়াও টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, বরিশাল, নেত্রকোনা থেকে এসেছেন অনেকে। শাকিব খানকে এক নজর দেখা এবং প্রিয় নায়ককে শুভেচ্ছা জানানোই তাদের একমাত্র লক্ষ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here