Home বিনোদন শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস

শাকিব নয়, অন্য কারও সঙ্গে রোমান্স করতে চান অপু বিশ্বাস

0
244

জয়া আহসান, শাকিব খান, আজমেরী হক বাঁধন, সোহানা সাবা, রাফিয়াথ রশীদ মিথিলাসহ অনেকের ভারতীয় সিনেমায় অভিষেক হয়েছে। এবার ওপার বাংলার সিনেমায় অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। কলকাতার নির্মাতা সুবীর মণ্ডল পরিচালিত ‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে অপুর নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

খুব শিগগির মুক্তি পাবে অপুর এই সিনেমা। মুক্তি উপলক্ষে ভারতীয় একটি সংবাদমাধ্যম যোগাযোগ করে অপু বিশ্বাসের সঙ্গে। সেই সময় রোমান্সের ব্যাপারে কথা বলেছেন অপু বিশ্বাস।

ঢালি তারকা জানিয়েছেন, পরমদা, গৌরবদার সঙ্গে কাজ করে আমি অনেক খুশি। আমি তো বাণিজ্যিক সিনেমার নায়িকা। এ কারণে অভিনয়ের মাত্রা একটু চড়া। তবে এই ধরনের সিনেমায় কেমন অভিনয় করতে হয়, আমাকে তা শিখিয়েছে গৌরবদা।

ওপার বাংলার সিনেমায় ঢালিউড তারকাদের এবারই প্রথম কাজ করা নয়। কিন্তু অপু বিশ্বাসের কেন এতটা সময় লাগলো, এ প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন, আমি এই কয়েক দিনে মোটা হয়ে গিয়েছিলাম। বিশেষ করে ছেলে হওয়ার পর। তার আগে বাংলাদেশেই অনেক সিনেমা হাতে থাকায় সেভাবে অন্য কোনো দিকে মনোযোগ দিতে পারিনি।

এছাড়া ওপার বাংলার কোন নায়কের সঙ্গে রোমান্স করতে চান প্রশ্নের জবাবে মজার ছলে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খানও তো এখন কলকাতার হিরো।’ তাই আপাতত কলকাতার দর্শকের সঙ্গে যেন রোমান্স জমে উঠে বলেও জানান এই নায়িকা।

জানা গেছে সিনেমার প্রচারের জন্য বুধবার কলকাতায় যাচ্ছেন অপু বিশ্বাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here