কালিয়াকৈরে খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল ১১টায় কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড অস্থায়ী বিএনপি’র কার্যালয়ে খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমানের জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

সময় সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌ বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-শ্রাম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পৌর মেয়র মজিবুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আখতারুজ্জামান, পৌর বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক জসিম দেওয়ান, পৌর বিএনপির নির্বাহী কমটির সদস্য মোতাহার হোসেরসহ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *