নাগরপুরে শোক দিবস উপলক্ষে ইউনিয়ন আ.লীগের আলোচনা সভা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে ধুবড়িয়া ইউনিয়ন আ,লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ আরশাদ হোসেন চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক (তপন), যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক (ভিপি) বি. এম.এম. জহুরুল আমিন, সম্মানিত সদস্য আউলাদ হোসেন লিটন, ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুজ্জামান খান (মিরন), সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন (সেন্টু), ইজাদুর রহমান রাসেল, সাবেক ইউনিয়ন সভাপতি মোঃ রাফিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, মোঃ দিদার মিয়া, মোঃ শাহ-আলম (মেম্বার) সহ ধুবড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *