Home বিনোদন পাপ থেকে বাঁচার উপায় জানালেন প্রভা

পাপ থেকে বাঁচার উপায় জানালেন প্রভা

0
183

ছোট পর্দার গুণী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। কাজল কালো চোখে তাকিয়ে যেমন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, তেমনি মিষ্টি হেসে কথা বলে উড়িয়ে নেন ভক্তদের মন। দীর্ঘ ক্যারিয়ারে নানা ঝড় মোকাবিলা করে এখনও নিজেকে অভিনয়ে ধরে রেখেছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বেশ সরব প্রভা। প্রতিনিয়ত ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। তবে কখনো আবার অনুসারীদের পরামর্শ দেন।

রোববার (১৪ আগস্ট) ভক্তদের একটি পরামর্শ দিয়েছেন প্রভা। জানিয়েছেন, কীভাবে পাপ থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। রেস্তোরাঁয় তোলা একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

সঙ্গে লিখেছেন, ‘আমার জীবনে সবচেয়ে বেশি যে জিনিস দেখেছি, তা হলো- যেখানে বেশি মানুষ, সেখানেই গীবত। যদি কিছু মানুষ একত্রিত হয়, তারা অন্যের নামে গীবত করা শুরু করে দেয়।’

ভক্তদের পরামর্শ দিয়ে প্রভা লিখেছেন, ‘যখনই তুমি এমন কোনো দৃশ্য দেখবে, চেষ্টা করবে সেটা এড়িয়ে যেতে। চেষ্টা করবে, অন্য কোথাও যেতে। তাহলে তুমি পাপ থেকে নিরাপদ থাকবে, এবং যার নামে গীবত করা হচ্ছে, তার ঘৃণা থেকেও বাঁচতে পারবে। অন্যথায় তুমি কেবল সেখানে উপস্থিত থাকার কারণেই পাপী হয়ে যাবে।’

জীবনঘনিষ্ঠ বিভিন্ন কথা ছবির সঙ্গে বলেন প্রভা। কয়েকদিন আগে সাদা রঙের পোশাকে কয়েকটি ছবি শেয়ার করে তিনি বলেছেন, ‘কিছু মানুষ মানতেই চায় না যে, আপনি ভালোর জন্য পরিবর্তন হয়েছেন। তারা আপনার পুরনো অবস্থা নিয়েই কথা বলবে। আপনাকে নতুন আলোয় দেখতে নারাজ। আপনার অতীতের ভুল নিয়ে তারা কথা বলা বন্ধ করতেই পারে না। এরকম মানুষকে এড়িয়ে চলুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here