Home আলোচিত এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের স্ট্যাটাস

এবার বাবার জন্য পাত্রী চেয়ে ছেলের স্ট্যাটাস

0
120

নওগাঁর সাপাহার উপজেলায় বাবার জন্য পাত্রী চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস পোস্ট করেছেন মনিরুল ইসলাম নামে এক যুবক। মায়ের মৃত্যু ও বাবার অসুস্থতার কথা বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে মনিরুল তার নিজের ফেসবুক আইডিতে এ পোস্ট দেন। সঙ্গে বাবার একটি ছবিও দেন তিনি।

স্ট্যাটাসে মনিরুল লেখেন- ‘আমার মা ২০২১ সালের ২৭ নভেম্বর স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। সেই থেকে আমার বাবা একাকিত্বভাবে জীবন যাপন করছেন। তিনি হাই প্রেশারের রোগী। বয়স ৪৮ বছর। আমরা বর্তমানে সাপাহার উপজেলার মাস্টারপাড়া এলাকায় বসবাস করি। আমার বাবা ইসলামপুর দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী হিসেবে কর্মরত আছেন। আর হয়তো ২ থেকে ৩ বছরের মধ্যে রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় তার সেবাযত্ন করার জন্য অবশ্যই একজন কাছের মানুষের দরকার।

সেজন্য আমি আমার বাবার জন্য পাত্রী খুঁজছি। আর্থিক অবস্থা না থাকলেও চলবে। বয়স ৩৮ থেকে ৪০ বছর হলে ভালো হয়। যাতে করে উনার সেবাসহ সাংসারিক কাজ কর্মে সহযোগিতা করতে পারেন।’

যদি এ রকম কোন মেয়ে আপনাদের খোঁজে থাকে বা কোন মা আমার বাবার দায়িত্ব নিতে চান তাহলে যোগাযোগের অনুরোধ জানান।

এ বিষয়ে তার সাথে কথা হলে তিনি সংবাদমাধ্যমকে জানান, মা ২০২১ সালে বছর আগে মারা গেছেন। আমার প্রিয় মাকে হারিয়ে বাবা একাকীত্ব অনুভব করেন। ছেলে হিসেবে আমি আমার বাবার প্রতি দায়িত্ব ও সেবা ঠিকমত নাও করতে পারি। এ জন্য আমার বাবার জীবন সঙ্গী প্রয়োজন। সেই জায়গা থেকেই আমি আমার ফেসবুকে আমার বাবার জন্য একটি পাত্রী ও আমার জন্য একটি মা প্রযোজন চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছি। বাঁকি জীবনটুকু বাবা যেন ভালো থাকে সেটাই চাই। এ মাধ্যম থেকে ভাল কিছু প্রত্যাশা করতে পারব আশা করি।

এর আগে চলতি মাসের শুরুর দিন মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন আরেক যুবক। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। বাবার মৃত্যুর পর মায়ের একাকীত্ব দূর করতে ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা মোহাম্মদ অপূর্ব পাত্র চেয়ে পোস্টটি দেন। এমন সাহসিকতার জন্য সাধুবাদও পেয়েছেন অপূর্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here