মাহির অভিযোগ নিয়ে অবশেষে মুখ খুললেন মানিক

সরকারি অনুদানের সিনেমা ‘আশীর্বাদ’ আগামী ১৯ আগস্ট ছবিটি মুক্তি পাচ্ছে। সিনেমা মুক্তির উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিনেমার নায়ক নায়িকা মাহিয়া মাহি, রোশান কেউ উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে সিনেমার সহপ্রযোজক জেনিফার চিত্রনায়িকার মাহিয়া মাহির নামে শুটিংয়ের সময় নানা অনিয়মের অভিযোগ করেন। এ অভিযোগের একটি হলো- মাহির কারণে প্রোডাকশনের একজনকে বাদ দেওয়া।

অন্যদিকে, সিনেমার নায়ক জিয়াউল রোশান দাবি করেন, প্রযোজকের মধ্যে পেশাদারিত্বের কোনো ব্যাপার নেই। তিনি এই সিনেমার শুটিং থেকে শুরু করে শেষ পর্যন্ত অপেশাদার আচরণ করে গেছেন, শিল্পীদের সঙ্গে যথার্থ ব্যবহার করেননি, এমনকি শুটিং ইউনিটে শিল্পীদের খাবার নিয়েও কষ্ট দিয়েছেন তিনি। এছাড়া প্রযোজক জেনিফাকে কড়া জবাব দিয়েছেন নায়িকা মাহিও।

সিনেমাটি মুক্তি সামনে রেখে প্রযোজক-নায়ক-নায়িকার পাল্টাপাল্টি অভিযোগ বেশ সরব। এ নিয়ে আলোচনা-সমালোচনা তুঙ্গে। এবার পুরো বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তিনি জানিয়েছেন, রোশান-মাহি মিথ্যাচার করছেন। তাদের অভিযোগ সত্য নয়।

মাহির অভিযোগ প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নির্মাতা বলেন, মাহির অভিযোগ অসত্য। প্রথমে আমিই ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে প্রচারণা শুরু করি। মাহি আমাকে অনুরোধ করেছিলেন সিনেমাটি আরও পরে মুক্তি দেওয়ার জন্য। তখন আমি তাকে জানিয়েছিলাম এটি এখন আর আমার হাতে নেই। আমি তাকে কখনোই বলিনি, এই সিনেমার প্রচারণা থেকে দূরে থাকতে। এসব মিথ্যা কথা। কেন তিনি এসব মিথ্যা কথা বলছেন, বুঝতে পারছি না।

মাহি ‘আশীর্বাদ’কে মানহীন ও টোকাই মার্কা একটি সিনেমা হয়েছে বলে দাবি করেছেন। বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সিনেমাটি ভালোভাবে নির্মাণ করার। গল্পের প্রয়োজনে যা যা দরকার ছিল তার কোনো কমতি রাখিনি। টোকাই মার্কা বা কেমন হয়েছে সেটা না দেখে আসলে বলা উচিত নয়। তার কাছে কেন এমন মনে হয়েছে, বুঝতে পারছি না।

মুক্তিযুদ্ধভিত্তিক এ সিনেমায় জিয়াউল রোশান ও মাহিয়া মাহি ছাড়াও অভিনয় করেছেন নির্মাতা কাজী হায়াৎ, অভিনেত্রী রেহানা জোলি, রেবেকা, শাহনূর, অরণ্য বিজয়, হারুন রশিদ, সায়েম আহমেদ, সীমান্ত, শিশুশিল্পী জেনিলিয়া, আরিয়ানসহ অনেকে। এ সিনেমার সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *