Home বিনোদন আড্ডায় মাতলেন বাঁধন, মম, রুনা

আড্ডায় মাতলেন বাঁধন, মম, রুনা

0
213

২০০৬ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন জাকিয়া বারী মম। আর আজমেরী হক বাঁধন একই বছর দ্বিতীয় রানারআপ হয়েছিলেন। এরপর দুজনই হয়ে উঠেছেন দেশের মিডিয়ার পরিচিত মুখ। ব্যক্তিজীবনে খুব কাছের বন্ধু তাঁরা।

অভিনেত্রী রুনা খানও তাঁদের কাছের মানুষ। কাজের বাইরে রুনা যখনই একটু সময় পান, চেষ্টা করেন কাছের মানুষদের নিয়ে উদ্‌যাপনের।

সম্প্রতি রুনার আমন্ত্রণে পারিবারিক আড্ডায় একত্র হয়েছিলেন এই তিন অভিনেত্রী।

বাঁধন বলেন, ‘আমাদের মধ্যে সম্পর্কটা এখনো আগের মতোই। আমরা যদি একে–অন্যকে অন্যভাবে দেখতাম, তাহলে এভাবে একসঙ্গে হতাম না। শুধু আমরাই না। লাক্সের অন্যদের সঙ্গেও এখনো আমাদের সম্পর্ক আছে। সময় পেলেই কাছের মানুষদের সঙ্গে আড্ডা দেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here