Home বিনোদন হিরো আলমকে নিয়ে এবার মুখ খুললেন মিশা সওদাগর

হিরো আলমকে নিয়ে এবার মুখ খুললেন মিশা সওদাগর

0
171

কয়েক বছর ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল অভিনেতা-গায়ক আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন জনপ্রিয় গানকে নিজের মতো করে গেয়ে বিতর্কিতও হয়েছেন তিনি।

সম্প্রতি বিকৃতভাবে গান গাওয়ার অভিযোগে হিরো আলমের ডাক পড়ে ডিএমপির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে। সেখানে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর থেকেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তার নাম।

আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন তিনি। একে একে আরব নিউজ, খালিজ টাইমস, ফ্রান টোয়েন্টিফোর, এএফপি, বিবিসি ওয়ার্ল্ড গুরুত্বের সঙ্গে হিরো আলমের সংবাদ প্রচার করে।

এ প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘হিরো আলম জানে নিজেকে কীভাবে ফোকাসে আনতে হবে। সে অবশ্যই ট্যালেন্ট। এখন সেটা আন্তর্জাতিক রূপ নিয়েছে।’

হিরো আলমের সঙ্গে স্ক্রিন শেয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘তার (হিরো আলম) সঙ্গে স্ক্রিন শেয়ার না করার কিছু নেই। সে মানুষ তো। যদি আমার ক্যারেক্টার পছন্দ হয় অবশ্যই করব। সঙ্গে দেখব, সেখানে আর কে কে অভিনয় করছে। সে (হিরো আলম) তো অভিনয় করছে, প’র্নোগ্রা’ফি করে না।’

গুগল সার্চে বাংলাদেশের শীর্ষ তারকা হিরো আলম, এ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে মিশা সওদাগর বলেন, ‘বাংলাদেশের শীর্ষ তারকা বললে, সেটি অবশ্যই বিব্রতকর।’

প্রসঙ্গত, মিউজিক ভিডিওতে পরিচিতি পেলেও পরবর্তীতে অভিনয় শুরু করেন হিরো আলম। এরপর গানের জগতে প্রবেশ করেন। কদিন পরপরই নিজের ইউটিউব চ্যানেলে নতুন নতুন গান প্রকাশ করেন, যা কি না ঘণ্টা পেরুতেই লাখ লাখ ভিউ হয়।

বাংলা, ইংরেজি, হিন্দি, চীনা, আরবিসহ বিভিন্ন ভাষার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানগুলো কাভার করতে দেখা যায় তাকে। যা নিয়ে একাধিকবার বিতর্কের মুখেও পড়েছেন। তবে আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন হিরো আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here