Home বিনোদন তুমি হবে সেরা মা, পরীমণিকে শরিফুল রাজ

তুমি হবে সেরা মা, পরীমণিকে শরিফুল রাজ

0
244

পরপর দুটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা শরিফুল রাজ। ক্যারিয়ারে সুবাতাস বইছে তার। ব্যক্তিজীবনেও সুখের সময় পার করছেন। রাজ-পরীর ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

বুধবার (১০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরীমণি। কোনও লুকোচুরি নয়, ২৪ ঘণ্টা না পেরুতেই সন্তানের ছবি প্রকাশ্যে আনেন পরীমণি। জানান নামও।

এরপর থেকেই প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দে ভাসছেন পরী ও রাজ। জীবনের এই অধ্যায়ে ‘গুণিন’-এর রাবেয়ার প্রতি আরো একবার মুগ্ধতা ও ভালোবাসার প্রকাশ করেছেন রমিজ।

শুক্রবার (১২ আগস্ট) রাতে ফেসবুকে পুত্র রাজ্যের ও পরীর সঙ্গে ৮ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন রাজ। এর ক্যাপশনে রাজ লেখেন, ‘আমার জীবনে কী সুখ তুমি নিয়ে এসেছো তা বোঝাতে পারব না। জীবনের নতুন অর্থ পাওয়াটা আশীবার্দস্বরূপ, তবে তোমার সঙ্গে দেখা হওয়াটাই আমার জীবনের মোড় পাল্টে দিয়েছে।’

এর সঙ্গে যুক্ত করে রাজ লেখেন, ‘তোমার সঙ্গে থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। তুমিই আমার সব এবং সর্বস্ব উজাড় করে তোমাকে ভালোবাসি…তুমি হবে সেরা মা। ’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাতদিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here