Home আলোচিত হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার সেই মামলা খারিজ

হিরো আলমের বিরুদ্ধে জুনিয়র মিশার সেই মামলা খারিজ

0
139

হিরো আলমের বিরুদ্ধে টাকা না দিয়ে জুনিয়র আর্টিস্টকে মারধরের অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত।

আদালত সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যে বাদী কোনো পদক্ষেপ না নেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম মামলাটি খারিজ করে দেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউর হেমায়দ উদ্দিন হিরোন বলেন, সিআর মামলায় প্রতি ধার্য তারিখে বাদীকে পদক্ষেপ নিতে হয়। বাদী পদক্ষেপ না নিলে আদালত তা খারিজ করে দেন। এই মামলার ক্ষেত্রে তাই হয়েছে।

‘সাহসী হিরো আলম’ ছবিতে দ্বিতীয় খলনায়ক হিসেবে অভিনয়ের জন্য ১৫ হাজার টাকায় চুক্তি করেছিলেন জুনিয়র আর্টিস্ট নয়ন মণ্ডল ওরফে জুনিয়র মিশা।

আর চুক্তির এই টাকা না দিয়ে জুনিয়র মিশাকে মারধরের অভিযোগ ওঠে আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে।

২০২০ সালের ২৩ জুলাই ঢাকার আদালতে হিরো আলমের বিরুদ্ধে সিআর মামলা ঠুকেন জুনিয়র মিশা। কিন্তু মামলার পর জুনিয়র মিশা সাত ধার্য তারিখে আদালতে উপস্থিত হননি।

এ বিষয়ে জুনিয়র মিশা বলেন, শুটিংয়ের টাকা চাইতে গেলে হিরো আলম আমাকে মারধর করেন। আমি আদালতে এর বিচার চেয়ে মামলা করি। মামলার প্রতি ধার্য তারিখে যে হাজিরা দিতে হয় তা আমি জানতাম না। এ বিষয়ে রিভিশন করবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here