Home দেশের খবর করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামুলক প্রচারণা

করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধে শ্রীমঙ্গলে সচেতনতামুলক প্রচারণা

0
117

অরবিন্দ দেব, মেীলভীবাজার প্রতিনিধি- কোভিড-১৯ সংক্রমণের সম্ভাব্য ‘সেকেন্ড ওয়েভ’ মোকাবেলা ও প্রতিরোধে শ্রীমঙ্গলে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের লক্ষ্যে সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির আয়োজনে এই সচেতনতামুলক প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সচেতনতামুলক প্রচারণায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, সহকারী কমিশনার (ভুমি) মোঃ নেছার উদ্দিন, উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

 

এসময় পথচারী, রিকশাচালক, যানবাহনের চালক ও যাত্রীসহ প্রায় সহস্রাধিক মাস্কবিহীন মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার ও করোনা প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম পথচারী, দোকানদারসহ সকলের উদ্দেশ্যে বলেন, আগামীকাল থেকে আমরা সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান, শপিংমলসহ অন্যান্যসব স্থানে মাস্ক পরিধান করার জন্য সচেতনতামুলক স্টিকার, লিফলেট সেটে দিব।

 

রেলস্টেশন, হাসপাতালসহ পাবলিক প্লেসে বিলবোর্ড, ব্যানার, স্টিকার লাগিয়ে দেয়া হবে। মাস্ক ছাড়া কেউ সরকারি-বেসরকারি অফিসে প্রবেশ করতে পারবেন না এবং কোন সেবা পাবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here