Home আলোচিত রবীন্দ্রনাথকে নিয়ে ফের ‘বিতর্কিত’ পোস্ট নোবেলের

রবীন্দ্রনাথকে নিয়ে ফের ‘বিতর্কিত’ পোস্ট নোবেলের

0
88

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য আবারও বিতর্কে জড়ালেন ‘নোবেলম্যান’ খ্যাত মাইনুল আহসান নোবেল।

বুধবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই উঠতি গায়ক রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যচর্চা বয়কটের দাবি জানিয়েছেন। এমনকি, বিশ্বকবিকে ব্রিটিশদের চাটুকার বলে কটাক্ষও করেছেন!

নোবেল লিখেছেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর রাবীন্দ্রিক সাহিত্যচর্চা অবিলম্বে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। আমাদের জাতীয় কবি নজরুল! বিদ্রোহী কবি; যখন আমাদের অধিকার আদায়ে সক্রিয় ছিলেন। রোজ রোজ ব্রিটিশদের কাছে কারাবন্দি হতেন। কনডেম সেলে টর্চারের শিকার হচ্ছিলেন। তখন ব্রিটিশদের চাটুকারিতা করে সো-কল্ড বিশ্বকবি বিন্দাস আমাদের বাপ-দাদার রক্ত চুষে খাচ্ছিল।’

এই পোস্টের তীব্র সমালোচনা করেছেন বহু নেটিজেন। তবে এই প্রথম নয়। এর আগে গত ৩০ জুলাই রবীন্দ্রনাথকে নিয়ে একটা বিতর্কিত পোস্ট দেন নোবেল। সম্প্রতি হিরো আলমকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে বিকৃত করে নজরুল ও রবীন্দ্রসংগীত গাইতে নিষেধ করা হয়। তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

সেই প্রসঙ্গ টেনে নোবেল তার ফেসবুকে লেখেন, ‘রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই। তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। বাংলাদেশের সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান নিতান্তই কম বা নেই বললেই চলে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here