Home বিনোদন সুস্থ হয়ে আগের জায়গায় ফিরলেন স্পর্শিয়া

সুস্থ হয়ে আগের জায়গায় ফিরলেন স্পর্শিয়া

0
74

সুস্থ হয়ে কাজে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১০ আগস্ট) বিকালে সামাজিকমাধ্যম ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাসে এই খবর জানান স্পর্শিয়া নিজেই।

স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘খারাপ লাগছে, তবুও অনেক ভালো লাগছে। সেটে ফিরে কাজ করছি, আলহামদুলিল্লাহ!’

তিনি আরো লেখেন, ‘এখনো পুরোপুরি সেরে উঠিনি, তবে শিগগিরই সুস্থ হয়ে উঠবো। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। ’

এর আগে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন স্পর্শিয়া। গত ৩০ জুলাই অ্যাপেনডিসাইটিস অপারেশন করা হয় এই অভিনেত্রীর। অপারেশনটি হয়েছিল প্রফেসর ডক্টর ফিরোজ কবিরের তত্ত্বাবধানে।

মডেল হিসেবে ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে নিজের নাম লেখান অর্চিতা স্পর্শিয়া। তিনি টিভি নাটকের পাশাপাশি একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাঁর সর্বশেষ মক্তি পাওয়া ছবি ‘নবাব এলএলবি’।

এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ফিরে দেখা’ শিরোনামের সরকারি অনুদানের একটি সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব হোসেন। সিনেমাটি পরিচালনা করেছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা রোজিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here