Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

0
112

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য গুহ, কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান ও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here