Home দেশের খবর চট্টগ্রাম উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ২

0
104

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে হেড মাঝিসহ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টার দিকে ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ক্যাম্প-১৫ ব্লক-সি/১ এর আব্দুর রহিমের ছেলে হেড মাঝি আবু তালেব (৪০) এবং সি/৯ এর ইমাম হোসেনের ছেলে সাব ব্লক মাঝি সৈয়দ হোসেন (৩৫)।

এদিকে ক্যাম্পে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান পরিচালনা করছেন।

জানা গেছে, উখিয়ার জামতলী ক্যাম্প-১৫ এর সি-৯ ব্লকের দুর্গম পাহাড়ের ঢালে একদল সন্ত্রাসী সি ব্লকের হেড মাঝি আবু তালেব এবং সি/৯ সাব ব্লকের মাঝি সৈয়দ হোসেনকে গুলি করে পালিয়ে যায়। ক্যাম্পের লোকজন গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে জামতলী এমএসএফ হাসপাতালে ভর্তি করে। সেখানে সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে আবু তালেবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য তাকে উখিয়ার কুতুপালং হাসপাতালে রেফার্ড করা হয়। পরবর্তীতে কুতুপালং এমএসএফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here