আমরা সবাইকে ভালোবাসতে চাই: অনন্ত জলিল

গত প্রায় ২ বছর আগেই অনন্ত জলিল তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষাকে নিয়ে ‘নেত্রী’ ছবির ঘোষণা দিয়েছেন। তাই ১০০ কোটি বাজেটের ছবির আলোচনার পরই বিভিন্ন কারণে আলোচনায় আছেন চিত্রনায়ক, প্রযোজক অনন্ত জলিল ও বর্ষা।

এবার নতুন ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং ও প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছেন এই দম্পতি। চলতি বছরে আসছে তাদের অভিনীত ‘নেত্রী: দ্যা লিডার’।

অনন্ত জলিল বলেন, ‘৬০ শতাংশ কাজ শেষ হয়েছে তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির। সেখানকার শুটিংটুকু বাকি আছে। গল্পের প্রয়োজনেই তুরস্কে যেতে হবে। আশা করছি, সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে শুটিং শেষ হবে। চলতি বছরে চেষ্টা করব ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি দিতে। এটাই এখন বড় চমক।’

ছবি তৈরির জন্য আপনারা লাভ লসের হিসেব করেন না যে বলেছেন- এভাবে কতদিন চালিয়ে যাবেন প্রশ্নের জবাবে অনন্ত ও বর্ষা বলেন, লাভ লস হিসেব করে সিনেমা করিনা। মানুষকে আনন্দ দেওয়ার জন্য করি। হয়তো এভাবে আনন্দ দিয়ে চার-পাঁচ বছর পর সরে যাবো। যতদিন ভালোলাগে ততদিন থাকবো। তবে কাউকে পার্সোনাল আক্রমণ করা ঠিক না।

অভিনেতা অনন্ত জলিল বলেন, আমাদের মধ্যে হিংসা নাই। আপনাদের সঙ্গে ভালোবাসা নিয়েই বাঁচতে চাই। আমরা মানুষের নেগেটিভ সাইট কখনো দেখিনা। অনেকেই নেগেটিভভাবে আমাদের নেয়, এটা ঠিক না। আগে আমরা স্টারদের মধ্যে কখনো রেষারেষি দেখিনি।আমরা সবাইকে ভালোবাসতে চাই। তারা যেনো আমাদের থেকে ভালোবাসা শিখতে পারে।

সিনেমা হল প্রসঙ্গে এ অভিনেতা বলেন, সিনেমা হলে লোক যায়না। আপনারাই সংবাদ করেছেন। কিন্তু এখন যেভাবেই হোক লোকজন আসতে শুরু করেছে। আপনারা দেখেছেন দুই-তিন দিন আগেই “দিন দ্যা ডে” ছবির টিকিট শেষ হয়ে যাচ্ছে। তবে হল মালিকরা হতাশ হবেন না। আপনারা আপনাদের পরিবেশ ভালো করুন। হলে যদি ফ্যান না থাকে, এসি না থাকে তাহলে গরমে বসে মানুষ কিভাবে ছবি দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *