ফারুকীর পর এবার মুখ খুললেন তিশা

গুলশানের হলি আর্টিজানে জ’ঙ্গি হা মলা ঘটনার ছায়া অবলম্বনে ‘শনিবার বিকেল’ নামে সিনেমা বানিয়েছেন দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বছর চারেক আগেই সিনেমাটির নির্মাণ সম্পন্ন হয়। মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমাও দিয়েছিলেন নির্মাতা। কিন্তু মুক্তির অনুমতি মেলেনি। বরং সেন্সর বোর্ড সিনেমাটিকে নিষিদ্ধ করে দেয়।

পরে অবশ্য আপিল করেছিলেন ফারুকী। সেই আপিলের বয়স পেরিয়েছে সাড়ে তিন বছর। কিন্তু কোনো উত্তর পাননি। তাই মাঝেমধ্যেই নিজের সিনেমাটি নিয়ে মন খারাপ হয় তার। কেননা বিশ্বের বিভিন্ন দেশে এটি প্রদর্শিত হয়েছে এবং ভূয়সী প্রশংসা পেয়েছে। অথচ নিজ দেশেই মুক্তি দিতে পারছেন না।

গত রোববার (৭ আগস্ট) বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দেন ফারুকী। এরপর আরও কয়েকজনকে দেখা যায় তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিনেমাটি মুক্তির দাবি করতে।

এবার নির্মাতার স্ত্রী এবং সিনেমাটির অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও সিনেমাটির মুক্তি চেয়ে স্ট্যাটাস দিয়েছেন।

তিনি ‘শনিবার বিকেল’ সিনেমার পোস্টার শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, ‘আমাদের শিল্পী বা কলাকুশলীদের জন্য একটা দারুণ অভিজ্ঞতা ছিল, ‘শনিবার বিকেল’। ছবিটি বিনা কারণে আজকে সাড়ে তিন বছর সেন্সর বোর্ডে আটকা। অবিলম্বে ছবিটির মুক্তি চাই।”

উল্লেখ্য, ‘শনিবার বিকেল’ সিনেমায় বিভিন্ন দেশের শিল্পী অভিনয় করেছেন। এর মধ্যে আছেন বাংলাদেশের জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা, মামুনুর রশীদ, ইরেশ যাকের, ইন্তেখাব দিনার, গাউসুল আলম শাওন, নাদের চৌধুরী, ভারতের পরমব্রত চ্যাটার্জি, ফিলিস্তিনের ইয়াদ হুরানিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *