Home দেশের খবর চট্টগ্রাম ট্রাকের পেছনে গ্রীনলাইন বাসের ধাক্কা, চালক নিহত

ট্রাকের পেছনে গ্রীনলাইন বাসের ধাক্কা, চালক নিহত

0
70

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রীনলাইন পরিবহনের চালক আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মীরসরাই পেট্রল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মীরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রীনলাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ সময় বাসটির আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, গ্রীনলাইন বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here