Home আলোচিত আবারও জুটি বেঁধে আসছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা

আবারও জুটি বেঁধে আসছেন ইলিয়াস কাঞ্চন ও রোজিনা

0
164

ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় জুটি ইলিয়াস কাঞ্চন-রোজিনা। তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র। দীর্ঘদিন পর আবারও তারা একসঙ্গে অভিনয় করছেন।

তাদের দেখা যাবে ‘ফিরে দেখা’ ছবিতে। রোজিনা পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘ফিরে দেখা’। পরিচালনার পাশাপাশি এই ছবিতে অভিনয়ও করেছেন তিনি। সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করা হয়েছে। মূলত মুক্তিযুদ্ধের গল্পে ছবিটির ভিত গড়ে উঠেছে।

ইলিয়াস কাঞ্চন বলেন, অনেক দিন ধরেই চলচ্চিত্র জগৎ থেকে দূরে আছি। আসলে নিজের ব্যবসা ও ‘নিসচা’র কাজে সময় দিতে গিয়েই ছবি থেকে দূরে থাকা। রোজিনা যখন ছবিটির গল্প শোনাল তখন মনে হয়েছে এমন মুক্তিযুদ্ধের চমৎকার কাহিনিতে কাজ করা দরকার। এতে আমার চরিত্রের পরিধি কম হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চরিত্রটি। তাই অনেক দিন পর আবারও চলচ্চিত্রে অভিনয় করলাম।

রোজিনা বলেন, মুক্তিযুদ্ধের সত্যিকার গল্পে ছবিটি নির্মাণ করেছি। যুদ্ধের সময় গ্রামের বাড়ি রাজবাড়ীতে থাকার সময় সেখানে নারীদের ওপর পাক হানাদার ও রাজাকারদের চরম নির্যাতন দেখেছি। ছবিটির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here