সিয়াম-পরীর ‘বায়োপিক’ হচ্ছে না, দুঃসংবাদ দিলেন নির্মাতা

করোনাকালে ‘বিশ্বসুন্দরী’ চমকের পর আবারও জুটিবদ্ধ হওয়ার কথা ছিল সিয়াম-পরীমনির। তাদের নিয়ে ‘বায়োপিক’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন টিভি নাটকের প্রশংসিত নির্মাতা সঞ্জয় সমদ্দার। এটি তার প্রথম সিনেমা।

গত বছর অক্টোবর মাসে থেকে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা থাকলেও সিনেমাটি হচ্ছে না। সোমবার (৮ আগস্ট) নির্মাতা সঞ্জয় সমদ্দার নিজেই বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

‘বায়োপিক’ ছবি দিয়ে তৃতীয়বারের মতো সিয়াম-পরীর হ্যাট্রিক করার কথা থাকলেও তা আর হচ্ছে না। গত বছর মার্চে পরীমণি নিজের ফেসবুকের দেয়ালে এই সিনেমার খবর জানিয়েছিলেন। অভিনেতা সিয়াম আহমেদও বিষয়টি নিশ্চিত করেছিলেন।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছিল, গত বছরের ১৫ অক্টোবর থেকে শুটিং শুরু হবে। শুটিং হবে রাজধানী ঢাকাতে। এরপর গাজীপুর, বরিশালসহ দেশের বিভিন্ন লোকেশনে হবে দৃশ্যায়ণ। তবে ‘বায়োপিক’ সিনেমাটির গল্প কোনো ব্যক্তির জীবনকে ঘিরে নয়। এটি একটি থ্রিলার গল্প বলে জানা যায়। ‘বায়োপিক’ সিনেমায় সিয়াম রাহুল চরিত্রে আর পরীমণি রূপা মির্জা চরিত্রে অভিনয় করার কথা ছিল।

সিনেমাটি কেন হচ্ছে না জানতে চাইলে নির্মাতা সঞ্জয় সমদ্দার মুঠোফোনে বলেন, অফিসিয়ালভাবে ঘোষণা দিলেও বায়োপিক সিনেমাটি হচ্ছে না কিছু সমস্যার কারণে। কিন্তু কি কারণে সিনেমাটি হচ্ছে না জানতে চাইলে তিনি কোনো ধরণের মন্তব্য করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *