কালো শাড়িতে রূপের দ্যুতি ছড়ালেন শ্রাবন্তী

টলিউডের অন্যতম চর্চিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বিতর্ক যেন তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এককথায় টলিপাড়ার কন্ট্রোভার্সি কুইন বললে খুব একটা ভুল হবে না। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবনের জন্য সর্বদাই লাইমলাইটে রয়েছেন অভিনেত্রী।

কখনো বিচ্ছেদ নিয়ে, কখনো নতুন প্রেম আবার কখনো পোশাক ইস্যুতে নেটিজেনদের আক্রমণের শিকার হন তিনি। তবে এসবে পাত্তা না দিয়ে সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় শ্রাবন্তী।

তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রায় ৩০ লাখ অনুসারী রয়েছে। তাদের জন্য নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন অভিনেত্রী। ফুটিয়ে তোলেন রূপের দ্যুতি আর শরীরী আবেদন।

সোমবার (৮ আগস্ট) নতুন বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। যেখানে তাকে দেখা গেছে কালো রঙের শাড়িতে। স্লিভলেস ব্লাউজ, কালো শাড়িতে রূপালি পাথরের কাজ, গলায় রয়েছে বড় নেকলেস। এমন রূপে শ্রাবন্তীকে দেখে যেন ঘুম উড়ে গেছে ভক্তদের।

মুহূর্তেই রিঅ্যাকশন ও মন্তব্যের ঝড় ওঠে অভিনেত্রীর পোস্টে। দুই পোস্ট মিলিয়ে শ্রাবন্তীর নতুন ফটোশুটে ৫০ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। মন্তব্যের সংখ্যাও হাজার হাজার।

কেউ লিখেছেন, ‘সৌন্দর্যের প্রকৃত অর্থ তুমি’, আরেকজন লিখেছেন, ‘বরাবরের মতোই অপূর্ব। তোমাকে কালো রঙে দারুণ মানায়’, আরেক অনুসারী লিখেছেন, ‘শ্রাবন্তী তুমি আমার হৃদয়’।

শ্রাবন্তীর এই নজরকাড়া ছবি দেখে মুগ্ধ হয়েছেন তার বান্ধবী, অভিনেত্রী নুসরাত জাহানও। তিনি মন্তব্যের ঘরে লিখেছেন, ‘গর্জিয়াস’।

গত কয়েকদিন ধরে ব্যক্তিগত জীবনের প্রেম ইস্যুতে আলোচনায় রয়েছেন শ্রাবন্তী। অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কটিকে স্রেফ বন্ধুত্ব বলে দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *