চোখের শান্তি, মনের শান্তি সবই পেয়েছি: পূজা চেরি

কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস ‘হৃদিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা। নানা জটিলতা কাটিয়ে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে এটি।

একই গল্পে নায়িকা অধরা খানকে নিয়ে সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন প্রযোজক মিজান। এ নিয়েই মূলত জটিলতা তৈরি হয়েছিল। তবে এবার অধরা নয়, হৃদিতা হয়ে পর্দায় আসছেন পূজা চেরি।

গত ১৭ মার্চ বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে ‘হৃদিতা’ সিনেমাটি। হৃদিতার ফার্স্ট লুক প্রকাশ করে জানানো হলো মুক্তির তারিখ। আগামী ৭ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন এবিএম সুমন। সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান।

ছবিটি নিয়ে পূজা বলেন, ‘হৃদিতায় উপন্যাসটি অনেক জনপ্রিয় একটি উপন্যাস। এই উপন্যাসটি যারা পড়েছেন তারা বলতে পারেন কতটা দারুণ গল্প এটি। ছবিটিও দারুণ হয়েছে।’
ছবিটি মুক্তির তথ্য নিশ্চিত করে নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের সিনেমা ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’

পূজা আরও বলেন, ধীরে ধীরে জেনে বুঝে পুরো কাজটি করেছি আমরা। আনিসুল হক স্যারের গল্প, গুণী পরিচালক, সহশিল্পী সবমিলিয়ে খুব চমৎকার ভাবে আমরা হৃদিতার শুটিং করি। আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শক ভালো গল্প দেখার আনন্দ নিয়ে হল থেকে বের হবেন।

সুনামগঞ্জের হাওরের মনোরম লোকেশনে হয়েছে ছবিটির গানের শুটিং। হাওরের বুকে ভেসে, বিস্তির্ণ জনপদে শুটিং অভিজ্ঞতা জানিয়ে পূজা বলেন, এমন নয়নাভিরাম লোকেশনে শুটিংয়ের কথা আমি কোনোদিন ভুলবো না। গানটা যেমন সুন্দর লোকেশনটাও তেমন সুন্দর ছিলো। অন্যান্য শুটিং শেষ হলে মনের মধ্যে কিছু না কিছু খচখচ করতে থাকে। কিন্তু হৃদিতার গানের মাধ্যমে শুটিং করে কী যে শান্তি পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না!

শট দেয়ার পর স্ক্রিনে যখন নিজেকে দেখেছি অবাক হয়েছি। চোখের শান্তি মনের শান্তি সবই পেয়েছি। যোগ করেন পূজা চেরি।

ছবিটি মুক্তির তথ্য নিশ্চিত করে নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বলেন, ‘বর্তমানে ‘দিন দ্যা ডে’, ‘পরাণ’, ‘হাওয়া’ সিনেমা দেখতে দর্শক যেভাবে প্রেক্ষাগৃহে আসছে আশা করছি আমাদের সিনেমা ‘হৃদিতা’ দেখতেও আসবে। সিনেমাটিতে একটা রোমান্টিক গল্প আছে। অনেক বার্তা আছে। দর্শকের ভালো লাগবে।’

জানা গেছে, মুক্তির আগে পর্যায়ক্রমে সিনেমার ট্রেলার ও গানগুলো প্রকাশ করা হবে। সিনেমায় দুটি গান আছে। গেয়েছেন চন্দন সিনহা ও সিঁথি সাহা। সিনেমার সংলাপও লিখেছেন আনিসুল হক। চিত্রনাট্যের কাজ করেছেন পরিচালক নিজেই।

এই সিনেমায় আরও অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, সাবেরী আলম, আরজুমান আরা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *